Breaking News
recent

ধুমধাম মিউজিকে মন মাতাবে বাহারি হেডফোন

ল্যাপটপ, আইপড, ডেস্কটপ, এমপি-থ্রি প্লেয়ার, ট্যাব আর সবসময়ের সঙ্গী মুঠোফোনটিতে গান শোনার জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন ধরনের হেডফোন। নতুন প্রজন্মের মিউজিক পাগল তরুণ তরুণীদের কাছে হেডফোন এক অন্যতম অনুসঙ্গ। রাস্তায়, বাসায় কিংবা গাড়িতে সব খানেই কানে একটা হেডফোন থাকা চাই-ই-চাই। হেডফোন এখন শুধু আর গান শোনার যন্ত্রই নয় এটি ফ্যাশন হিসেবেও ব্যবহৃত হচ্ছে। বর্তমান বাজারে বাহারি হেডফোন পাওয়া যাচ্ছে। আর তরুণরাই এসব বেশি ব্যবহার করে। তাই হেডফোনের নকশাতেও এসেছে তারুণ্যের পছন্দ অনুযায়ী নানা বৈচিত্র্য। এবারের আয়োজন ধুমধাম মিউজিক শোনার বাহারি হেডফোন নিয়ে।

বাহারি হেডফোন

আমাদের চারপাশের বলতে গেলে সবাই এখন কানে হেডফোন দিয়ে আইপড, এমপি৩ অথবা মোবাইলে গান শুনছে। হেডফোনে গান শুনতে শুনতে প্রতিদিনের স্বাভাবিক কাজও করছে। এটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। যদিও মুঠোফোনে গান শোনার জন্য ইয়ারফোনের চাহিদাই এখন সবচেয়ে বেশি। আবার কম্পিউটারে গান শোনার জন্য হেডফোনকেই এক নম্বরে রাখে তরুণেরা। কম্পিউটারে গান শোনার জন্যই শুধু নয়, আরও একটি বড় প্রয়োজনে আজকাল হেডফোনের কদর বেড়েছে।

গান শোনার পাশাপাশি ইন্টারনেটে ইয়াহু মেসেঞ্জার, স্কাইপ, গুগলটকসহ বিভিন্ন সফটওয়্যারে বন্ধু বা আপনজনের সঙ্গে কথা বলার জন্যও ব্যবহার হচ্ছে হেডফোন। গান শোনার ক্ষেত্রে ভালো শব্দ পেতে অনেকেই আজকাল ভালো মানের হেডফোন কিনছেন। আবার ইন্টারনেটে কথা বলাটা সাবলীল রাখতেও ভালো মানের হেডফোন ব্যবহার হয়। হেডফোনের মধ্যে আবার রকমফের আছে। যারা গান শোনার সঙ্গে সঙ্গে কথা বলার জন্য হেডফোন ব্যবহার করতে চান, তারা মাইক্রোফোনসহ হেডফোন কিনতে পারেন। আবার যারা শুধুই গান শোনার জন্য হেডফোন ব্যবহার করতে চান, তাদের ক্ষেত্রে মাইক্রোফোন ছাড়া হেডফোনগুলোই ভালো।
অনেক হেডফোন একাধারে কম্পিউটার, আইপড, এমপি থ্রি প্লেয়ার ও মুঠোফোনে ব্যবহার করা যায়। তবে এ ক্ষেত্রে হেডফোনের পোর্টগুলো একই হতে হয়। যেহেতু হেডফোন বা ইয়ারফোন কানে লাগিয়ে ব্যবহার করা হয়, তাই ভালো মানের পণ্য ব্যবহার করা উচিত। কেননা ভালো মানের এসব পণ্য ছাড়া কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। হেডফোন সঙ্গে কোমল আবরণ লাগানো থাকলে কানের ওপর চাপটা কম পড়ে ও কান গরম হয় কম। যারা অনেকক্ষণ ধরে এসব ব্যবহার করেন তাদের জন্য এই আবরণ সহায়ক।

ব্র্যান্ড আর বাজার দর

বাজারে গিয়েও এখন হেডফোনের চাহিদার কথা বোঝা যায়। বিভিন্ন দোকানে নানা ব্র্যান্ডের এসব পণ্য পাওয়া যাচ্ছে। এসব ব্র্যান্ডের হেডফোন দাম নির্ভর করে মান, ব্র্যান্ড ও শব্দ শোনার ধরনের ওপর। বিভিন্ন মডেলের ডিজাইন ও রকমারি রঙের এসব পণ্য বাজারে পাওয়া যায়। হেডফোনের মধ্যে কোনোটার ব্র্যান্ড চিকন, কোনোটা আবার প্রশস্ত ধরনের। আবার সাদামাটা হেডফোন যেমন দেখা যায়, তেমনি বাঁকানো হেডফোনও মিলছে। কোনো কোনো হেডফোন আবার ভাঁজ করেও রাখা যায়। ব্র্যান্ডের হেডফোনের মধ্যে ক্রিয়েটিভ,এফোরটেক, লজিটেক, ইনটেক্স, বিটস, জেনাস, সনি, এইচপি, হ্যাভিট, নোকিয়া ও মাইক্রোল্যাবের হেডফোন গুলো অন্যতম। এগুলোর বাজার দর ৩০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকা পর্যন্ত।

কোথায় থেকে কিনবেন?

ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের কম্পিউটার বাজারসহ সারা দেশের বিভিন্ন কম্পিউটার পণ্যের দোকানে হেডফোন কিনতে পাওয়া যায়। সুখবর! তাদের জন্য যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে হেডফোন কিনতে চান। আপনারা আস্থা রাখতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং মল আজকের ডিলের উপর। কারণ আজকের ডিল আপনাকে দিচ্ছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যে হরেক রকমের হেডফোন থেকে আপনার পছন্দেরটি বেছে নেবার সুযোগ এবং সেই সাথে দুরুন্ত গতিতে ডেলিভারি সুবিধা। তাই যারা হেডফোন কিনতে চান তারা এক্ষনি আজকের ডিলের ওয়েব সাইটে গিয়ে অর্ডার করুন। অথবা এখান থেকে সরাসরি কিনতে এই লিংকটি থেকে ঘুরে আসুন
-
IMRAN SHa

IMRAN SHa

No comments:

Post a Comment

Powered by Blogger.